ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

আন্তর্জাতিক প্রতিবেদক
প্রকাশ : 3/9/2021, 11:40:42 PM

সৌদি পবিত্র হজ ও ওমরাহ পালনে প্রণোদনা দেবে

পবিত্র হজ ও ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু প্রণোদনার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়,করোনা মহামারীতে ব্যক্তিগত,ব্যবসায়িক খাত ও বিনিয়োগে প্রভাব লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব খাতের জন্য প্রণোদনা দেয়া হয়েছে:

১. মক্কা ও মদিনায় পৌর বাণিজ্য কার্যক্রমে আবাসন প্রতিষ্ঠানগুলোকে এক বছরের জন্য লাইসেন্স ফি মওকুফ করে দেওয়া হবে।

২. নিয়োগকৃত প্রবাসীদের ফি দেওয়া থেকে হজ ও ওমরাহ খাতের প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের জন্য রেহাই দেওয়া হবে।

৩. মক্কা ও মদিনায় আবাসন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নে একবছরে কোনো অর্থ দিতে হবে না। পরবর্তীতে এ সময় আরও বাড়ানো হতে পারে।

৪. হজ ও ওমরাহ খাতে কর্মরত প্রবাসীদের আবাসন ফি আগামী ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এ সংক্রান্ত কিস্তি পরিশোধের মেয়াদ একবছর করা হয়েছে।

৫. হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনে বাস কোম্পানিগুলোর লাইসেন্স কোনো ফি ছাড়াই একবছর বাড়িয়ে দেওয়া হয়েছে।

৬. চলতি বছরের হজ মৌসুমে নতুন বাসের শুল্ক আদায় আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত তারিখ থেকে চার মাস মেয়াদে কিস্তি পরিশোধ করতে হবে।